প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নার্গিস ফখরি ৮ আগস্ট লিখেছেন, ‘আপনারা জীবনটা কীভাবে উপভোগ করবেন? দীর্ঘ জীবন পেয়ে ধুঁকে ধুঁকে সময় কাটানোর চেয়ে আনন্দে কাটানো সংক্ষিপ্ত জীবনই ভালো।’ ৭ আগস্ট তিনি টুইট করেছেন, ‘যারা আপনার ভালো চায় না, তাদের জন্যও শুভকামনা করুন—আপনি দারুণ অনুভব করবেন। কারণ, ভালোবাসায় নেতিবাচক কিছু নেই, পুরোটাই ইতিবাচক।’ তাঁর আরেকটা চমৎকার টুইট রয়েছে ৫ আগস্টে, ‘আপনার কাছে বর্তমানে যা আছে, তা নিয়ে আপনি যদি সন্তুষ্ট না থাকেন, তবে আপনি কীভাবে ভাবেন যে আরও বেশি কিছু পেলে আপনি সুখী হবেন?’