নার্গিস ফাকরির নতুন প্রেম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে রণবীর কাপুর, তারপর শহিদ কাপুরের সঙ্গে প্রেমের গুজবে যারপরনাই বিরক্ত মার্কিন মডেল ও ‘রকস্টার’খ্যাত বলিউডের অভিনেত্রী নার্গিস ফাকরি। সম্প্রতি তাঁর প্রেমের খবরগুলোকে কল্প-কাহিনি বলেই অভিহিত করেছেন ৩২ বছর বয়সী এই তারকা। তবে এমন স্বীকারোক্তির পেছনের কারণ সম্পর্কে নার্গিসের নতুন প্রেমকেই দায়ী করছেন বিটাউনের বাসিন্দারা। শোনা যাচ্ছে, ‘ঝংকার বিটস’খ্যাত বলিউডের অভিনেতা ও মডেল শায়ান মুন্সির প্রেমে মজেছেন নার্গিস।কয়েক দিন ধরেই শায়ানের সঙ্গে নার্গিসের ঘনিষ্ঠতা নজর কেড়েছে সবার। ইদানীং ঘন ঘন এ দিক-সে দিক ঘুরে বেড়াচ্ছেন নতুন এই তারকাজুটি। মুম্বাইয়ের বিভিন্ন ডেটিং স্পটে একসঙ্গে দেখা গেছে তাঁদের। সাম্প্রতিক এক খবরে এমন তথ্যই প্রকাশ করেছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।সর্বশেষ বান্দ্রার একটি রেস্তোরাঁয় নার্গিস ও শায়ান একটু বেশিই সাহসের পরিচয় দিয়েছেন। সেখানে খুব কাছাকাছি বসে একে অপরের সঙ্গে খুনসুঁটি করতে দেখা গেছে তাঁদের। তাঁদের ঘনিষ্ঠতা সেই রেস্তোরাঁয় আসা অন্যদের কিছুটা বিব্রতকর অবস্থাতেই ফেলে দিয়েছিল।মাত্র কয়েক দিন আগেই স্ত্রী প্রিয়া রায় চৌধুরীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে শায়ানের। বাঙালি ঘরে বংশোদ্ভুত এই অভিনেতার বিচ্ছেদের ক্ষত শুকাতে এবার এগিয়ে এসেছেন নার্গিস—এমনটাই মন্তব্য করেছেন অনেকে।