নার্গিসের সঙ্গে ফিফটি সেন্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ৫০ সেন্ট? এই আধলা পয়সা দিয়ে কী আর হবে? না, ভুল বুঝছেন। সম্প্রতি নার্গিস ফখরির সঙ্গে ফিফটি সেন্টের দেখা হয়ে গিয়েছিল ঠিকই, তবে ইনি বিখ্যাত র্যাপার কার্টিস জ্যাকসন।
বলিউডের নার্গিস হলিউডেও ক্যারিয়ার শুরু করতে চলেছেন। স্পাই নামের সেই ছবির শুটিংয়ে দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে ছিলেন। সেই শুটিংয়ে কাজ করতে গিয়েই ফিফটি সেন্টের সঙ্গে পরিচয় হয়েছে নার্গিসের। পল ফেইগ পরিচালিত ছবিতে ‘ক্যান্ডি শপ’খ্যাত ফিফটি সেন্ট ছোট একটি চরিত্রে কাজ করেছেন। এ ছবিতে আরও আছেন মেলিসা ম্যাককার্থি, জ্যাসন স্ট্যাথাম, জুড লর মতো তারকারা। প্রথমবারের মতো নার্গিসকে অ্যাকশন ছবিতে দেখা যাবে। আইএএনএস।