নার্নিয়ার দ্বিতীয় পর্বের চরিত্রগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার ভাইবোন সমস্যায় পড়ে চলে আসে তাদের এক আত্মীয়ের বাসায়। তবে তাদের এ আসা এবং থাকাটা ঠিক পছন্দ করেনি আত্মীয়। অনেকটা উটকো ঝামেলা ভেবেই বিরক্তিসহকারে তাদের থাকতে দেয়। চার ভাইবোন হঠাৎ একটি আলমারির সন্ধান পায়, যার দরজা খুলে ওপাশে চলে যায় আরেক জগতে। যেখানে এক রাজত্ব ফিরে পেতে এক সিংহ রাজাকে যুদ্ধজয়ে সাহায্য করে চার ভাইবোন। ২০০৫ সালে এমন কাহিনি নিয়ে প্রথমবারেই চমক ফেলে দেয় অ্যান্ড্রো অ্যাডামসন পরিচালিত দ্য ক্রোনিকেলস অব নার্নিয়া: দ্য লায়ন, দ্য উইটস অ্যান্ড দ্য ওয়ার্ডড্রব ছবিটি। ১৮ কোটি ডলার বাজেটের ছবিটি মুক্তির পরই আয় করে নেয় ৩৩ কোটি ২৭ লাখ ডলার! ছবিতে চার ভাইবোনের চরিত্রে অভিনয় করে উইলিয়াম পিটার মোসেলেই, আনা ক্যাথেরিন পপেলওয়েল, জর্জিয়া হেলেন হেনেলি ও স্ক্যান্ডার কিইনস। ওয়াল্ট ডিজনির তৈরি অ্যাকশন, অ্যাডভেঞ্চার, সায়েন্স ফিকশন, ফ্যান্টাসিতে ভরা প্রথম ছবিটি সফল হওয়ার পর ২০০৮ সালে মুক্তি পায় এ সিরিজের দ্বিতীয় ছবি দ্য ক্রোনিকেলস অব নার্নিয়া: প্রিন্স ক্যাসপিয়ান। সাড়ে ২২ কোটি ডলার বাজেটের ছবিটি সব মিলিয়ে আয় করে নেয় ২৭ কোটি ৮০ লাখডলার! প্রথম ছবির মতো এ ছবিটি দারুণ জনপ্রিয়তা অর্জন করে। এ ছবিতেও চার ভাইবোনের চরিত্রে অভিনয় করেন পিটার, আনা, হেনেলি ও কিইনস। এক জায়গায় যাওয়ার উদ্দেশ্য নিয়ে রওনা দেওয়া চার ভাইবোন একটি রেলস্টেশনে অপেক্ষা করতে থাকে। দ্রুতগতির একটি ট্রেন তাদের সামনে দিয়ে যেতে যেতে হঠাৎ তারা নিজেদের আবিষ্কার করে নতুন এক জগতে। যেখানকার দৃশ্যগুলো তাদের পুরোনো ঘটনা মনে করিয়ে দেয়। যেখানকার উত্তরাধিকার সূত্রে রাজা হতে যাওয়া প্রিন্স ক্যাসপিয়ানকে তার চাচা ষড়যন্ত্র করে মেরে ফেলতে চায়। একসময় প্রিন্স ক্যাসপিয়ানকে নিজের রাজত্ব ফিরিয়ে দিতে এগিয়ে আসে চার ভাইবোন। এর পরই ঘটতে থাকে নানা ঘটনা আর একসময় চারজন আবার নিজেদের আবিষ্কার করে একই রেলস্টেশনে, যেখানে তারা আগে থেকে অপেক্ষায় ছিল! এ ছবিতে প্রিন্স ক্যাসপিয়ানের চরিত্রে অভিনয় করেন তরুণ অভিনেতা বেন বার্নাস। দুই ছবিতেই মূল চরিত্রে অভিনয় করা তরুণ অভিনেতা উইলিয়াম পিটার মোসেলেইয়ের জন্ম ইংল্যান্ডে। ছবির সঙ্গে জড়িত বাবা পিটার মোসেলেই ও মা জুলির তিন সন্তানের মধ্যে বড় পিটার। ছোটবেলা থেকেই অভিনয়ে আগ্রহী পিটার ১৯৯৮ সালে সিডার উইথ রোসি ছবির মাধ্যমে যাত্রা শুরু হলেও জনপ্রিয়তা পান দ্য ক্রোনিকেলস অব নার্নিয়া সিরিজের ছবির কল্যাণে। মাত্র পাঁচটি ছবিতে অভিনয় করা পিটার এর মধ্যেই জিতে নিয়েছেন সেরা অভিনেতা ও সেরা তারকা পুরস্কার। পেয়েছেন একাধিক মনোনয়ন। ছবিতে পিটারের বোন সুসানের চরিত্রে অভিনয় করা ক্যাথেরিন পপেলওয়েল মাত্র ছয় বছর বয়সেই বিদ্যালয়ে নাটক করা শুরু করেন। একাধিক ছবিতে অভিনয়ের কল্যাণে দর্শকপ্রিয়তা পান তিনি এবং দ্য ক্রোনিকেলস অব নার্নিয়া সিরিজের ছবির কল্যাণে জিতে নেন সেরা অভিনেত্রী ও সেরা চরিত্রাভিনেত্রীর পুরস্কার। ছবিতে আরেক ভাই অ্যাডমন্ড চরিত্রে অভিনয় করা স্ক্যান্ডার কিইনস শুরুতে টেলিভিশন ছবির মাধ্যমে অভিনয় শুরু করেন। ১৯ বছর বয়সী এ অভিনেতা ইতিমধ্যে পাঁচটি ছবিতে অভিনয় করেছেন এবং সেরা অভিনয়ের মাধ্যমে সেরা তরুণ অভিনেতার পুরস্কার এবং পেয়েছেন একাধিক নমিনেশন। ছবিটিতে জনপ্রিয়তা পাওয়া লুসি চরিত্রে অভিনয় করেন জর্জিয়া হেলেন হেনেলি। ছবিতে সবচেয়ে কম বয়সী এ অভিনেত্রী ছোট বোনের চরিত্রে অভিনয় করেন এবং সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নেন। এ সিরিজের আগে কোনো ছবিতে অভিনয় করেননি ১৫ বছর বয়সী এ অভিনেত্রী।সব মিলিয়ে সারা বিশ্বে বেশ সফলতা পাওয়া এ সিরিজের দুটি ছবির কল্যাণে জনপ্রিয়তার কাতারে শীর্ষেই আছেন চার তারকা। পরপর দুটি সিরিজের ছবির পরিচালক এবং তৈরিতে ওয়াল্ট ডিজনি থাকলেও এ সিরিজের তৃতীয় ছবিটি করছে ২০ সেঞ্চুরি ফক্স এবং পরিচালক হিসেবে আছেন মাইকেল অ্যাপটেড। তবে অভিনেতা আগের চারজনসহ থাকছেন নতুন কয়েকজন। নতুন গল্প নিয়ে দ্য ক্রোনিকেলস অব নার্নিয়া: দ্য ভয়েজ অব দ্য ডাউন ট্রেডার নামের এ ছবিটি মুক্তি পাবে আগামী মাসের শেষের দিকে। আর ঢাকায় আজ মুক্তি পাচ্ছে নার্নিয়ার দ্বিতীয় পর্বটি।  নুরুন্নবী চৌধুরীতথ্যসূত্র: ওয়েবসাইট