নালন্দার শিক্ষার্থীদের মনোজ্ঞ অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নালন্দা’ শিক্ষায়তনের ভবন নির্মাণের তহবিল সংগ্রহের লক্ষ্যে গতকাল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ছায়ানট মিলনায়তনে। সন্ধ্যায় এ অনুষ্ঠানে অংশ নেয় নালন্দার শিক্ষার্থীরা।কেরানীগঞ্জের আটিবাজারের কাছে এক বিঘা জমির ওপর নালন্দার নিজস্ব ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে ছায়ানট।অনুষ্ঠানে বক্তব্য দেন ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন। উপস্থিত ছিলেন ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল ও নালন্দার অধ্যক্ষ মোমেনা বেগম। অনুষ্ঠানে এ ভবন নির্মাণের লক্ষ্যে সবার কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানের সঙ্গে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর দেখানো হয় নালন্দা কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র। ছবির পরে আবার গান। পরিবেশিত হয় তিনটি সমবেত সংগীত, ‘আমার মুক্তি আলোয় আলোয়’, ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’ ও ‘আমরা নূতন যৌবনেরই দূত’। গানের পর ছিল শ্রুতিনাটক মেঘমালা। আবৃত্তি পর্বে ছিল ‘পায়ের চলার পথ’ ও ‘কমলাকান্তের জবানবন্দি’ শেষে ছিল ব্রতচারী নৃত্য পরিবেশনা।