নালন্দার শিশুশিল্পীদের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছায়ানট মিলনায়তনে গতকাল সন্ধ্যায় নালন্দার শিশু-কিশোরদের সমবেত সংগীত পরিবেশনা ।  ছবি: প্রথম আলো
ছায়ানট মিলনায়তনে গতকাল সন্ধ্যায় নালন্দার শিশু-কিশোরদের সমবেত সংগীত পরিবেশনা । ছবি: প্রথম আলো

পাতাঝরা দিনের শেষবেলায় গতকাল রোববার সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে শিশু-কিশোরদের সমবেত কণ্ঠে ‘তুমি নির্মল কর’ গানটি দিয়ে শুরু হয়েছিল নালন্দার সাংস্কৃতিক অনুষ্ঠান। ছায়ানটের সংস্কৃতি-সমন্বিত সাধারণ শিক্ষা কার্যক্রম নালন্দা এ অনুষ্ঠানের আয়োজন করেছিল সংগীতজ্ঞ ওয়াহিদুল হকের জন্মদিন উপলক্ষে। এর আগে ছিল নালন্দার শিক্ষার্থীদের বিভিন্ন সৃজনশীল কাজের প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান।
অনুষ্ঠানটি সাজানো হয়েছিল সমবেত ও একক সংগীত, আবৃত্তি, পাঠ, নৃত্য, অভিনয় ও গল্প বলা দিয়ে। সমবেত গানগুলোর মধ্যে ছিল ‘কেউ নয়ন মুদে দেখে আলো’, ‘এবার গালভরা মা ডাকে’, ‘দুর্গমগিরি কান্তার মরু’ এসব। অভিনয় পর্বে ছিল রক্তকরবী ও সোজন বাদিয়ার ঘাট নাটকের অংশবিশেষ। মিলনায়তনে দর্শকেরা করতালি দিয়ে খুদে শিল্পীদের অভিনন্দিত করেন। জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।