নালন্দার শেক্সপিয়ার স্মরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ এক অনন্য প্রযোজনা। ঢাকার নালন্দা স্কুলের শিশুরা প্রথমবারের মতো উইলিয়াম শেক্সপিয়ারকে স্মরণ করল তাদের অনবদ্য পরিবেশনার মাধ্যমে। ছিল সম্মেলক সংগীত, সনেটের আবৃত্তি, গান, গল্প বলা ও নাটক। বৈচিত্র্যময় পোশাকে গতকাল বিকেলে ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনকে তারা মাতিয়ে দেয়। কাঠবিড়ালিদের ছোটাছুটির পাশাপাশি শেক্সপিয়ারের সেরা ট্র্যাজেডিগুলোর একটি কিং লিয়ার-এর অংশবিশেষ পরিবেশন করে ওরা প্রমাণ করেছে, পড়াশোনার পাশাপাশি শিল্পের ছোঁয়ায়ও জীবন গড়ছে ওরা। ব্রিটিশ এই চারণকবির ভাষা ইংরেজিতেই ছিল পরিবেশনাগুলো। আজও বিকেল ছয়টায় ওরা একই অনুষ্ঠান পরিবেশন করবে।