নাসরিন জাহানের উপন্যাস নিয়ে ধারাবাহিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাসরিন জাহানের ঈশ্বরের বাম হাত উপন্যাস অবলম্বনে তৈরি হলো ধারাবাহিক নাটক দূর পাহাড়ের বাতাসেরা। এর নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। দেবলীনা, নাসিমুল হক, সৌম্য, নুসরাত ও মৌমিতা—এই পাঁচটি চরিত্র নিয়ে উপন্যাসের গল্প। পরিস্থিতির শিকার হয়ে দেবলীনা প্রবীণ লেখক নাসিমুল হাসানকে বিয়ে করেন। দুজনের জীবন আর তাঁদের আশপাশের বিভিন্ন ঘটনা নিয়ে এগোতে থাকে নাটকের গল্প। নাটকে দেবলীনা ও নাসিমুল হাসানের চরিত্রে অভিনয় করেছেন তারিন ও আহমেদ রুবেল।নাসরিন জাহান বলেন, ‘উপন্যাসটি নিয়ে নাটক তৈরির তেমন কোনো ভাবনা আগে ছিল না। এনটিভির মোস্তফা কামাল সৈয়দের আগ্রহের কারণেই ধারাবাহিকটি তৈরি হয়েছে।’ আজ থেকে এনটিভিতে প্রতি সোম এবং মঙ্গলবার রাত সোয়া আটটায় দেখানো হবে ধারাবাহিকটি।