নায়ক এবং গায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্দায় এত দিন অন্যের গাওয়া গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন। এবার শাকিব খান নিজেই চলচ্চিত্রের গানে কণ্ঠ দিচ্ছেন। জানা গেছে, ‘এরে মারি ওরে মারি, ভালো লাগে না বাড়াবাড়ি, তবু কেন মিটে না রে মনের জ্বালা’ শিরোনামে গানটি তিনি করবেন মালেক আফসারী পরিচালিত মনের জ্বালা ছবিতে।ছবির প্রযোজক তাপসি ঠাকুর বললেন, ‘শাকিবকে আমরা গান গাওয়ার জন্য প্রস্তাব দিয়েছি। তিনি রাজি হয়েছেন।’শাকিব বলেন, ‘এটা আমার জন্য এক নতুন অভিজ্ঞতা হবে। এর আগে নায়কদের মধ্যে জাফর ইকবাল, সালমান শাহ, মান্নাসহ অনেকেই গান করেছেন। এবার আমি করব। দেখি কেমন হয়!’শুক্রবার সন্ধ্যায় গানটির রেকর্ডিং হবে।শাকিব জানান, গান গাওয়ার পারিশ্রমিকসহ বিভিন্ন ছবির শুটিং ও ডাবিং করার জন্য নিয়মিত যে যাতায়াত ভাতা পান, তা দুস্থ শিল্পীদের সাহায্যের জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে দান করবেন।