নায়ক নির্বাচনে জনমত জরিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমির খানের সঙ্গে থ্রি ইডিয়টস করার পর থেকেই প্রেম চোপড়ার মেয়ের জামাই শরমান যোশির বাজারদর তুঙ্গে।মুম্বাইয়ের টিনএজাররা শরমানের দারুণ ভক্ত হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পেরেছেন থ্রি ইডিয়টস ছবির প্রযোজক বিধু বিনোদ চোপড়া ও পরিচালক রাজ কুমার হিরানি। তাই চূড়ান্ত করতে পারছেন না তাঁদের পরবর্তী ছবিফেরারি কি সাওয়ারিতে কাকে নেবেন।ছবির গল্প নয় বছরের একটি ছেলে আর তার বাবাকে নিয়ে। বাবাই ছবির নায়ক। বাবার ভূমিকায় আমির খান নাকি শরমান, শাহরুখ খান নাকি রণবীর কাপুর—চারটি নামই তাঁদের পছন্দ।তাই নায়ক নির্বাচনের জন্য জনমত যাচাইয়ের সিদ্ধান্ত নেন প্রযোজক ও পরিচালক। তাঁরা বেরিয়ে পড়েন মুম্বাইয়ের টিনএজারদের বিভিন্ন আড্ডায়।জনমত জরিপে বাবা-কাম নায়কের জন্য শাহরুখ ও রণবীরকে অনেক পেছনে ফেলে দিয়েছেন আমির খান ও শরমান যোশি।টিনএজারদের মতে, থ্রি ইডিয়টস ছবির ওই দুই ইডিয়টসের যেকোনো একজনকে নিলেই ছবি সফল হবে।