নায়ক যখন পরিচালক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপূর্ব অভিনয় শুরু করেন ২০০৬ সালের মাঝামাঝি। এবারই প্রথম পরিচালনা করলেন। টেলিছবি, নাম ব্যাকডেটেড। শুটিং শেষ হয়েছে গতকাল বুধবার। অপূর্ব জানান, তাঁর প্রথম টেলিছবির শুটিংয়ে সময় লেগেছে ১০ দিন। আয়োজনটা বড় ছিল, তাই খরচও হয়েছে প্রচুর। টেলিছবির জন্য বাজেট ধরা হয়েছিল ১৪ লাখ টাকা। পরে আরও লাখ দুয়েক টাকা যোগ করতে হবে। প্রথম পরিচালিত টেলিছবিতে অপূর্ব অভিনয়ও করেছেন। তাঁর সঙ্গে আছেন সারিকা। এবার ঈদেই প্রচারের উদ্দেশ্য থাকলেও এখনো কোনো টিভি চ্যানেলের সঙ্গে আলোচনা চূড়ান্ত করেননি তিনি। জানালেন, পুরো কাজ শেষ করে তবেই কথা বলবেন। অপূর্ব বললেন, ‘পরিচালনার কাজটা করছি শখের বশে। অভিনয় আমার মূল কাজ। আমি অভিনয়ই করব।’