প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁকে বলা হয় নায়করাজ রাজ্জাক। অভিনয় অঙ্গনে তাঁর তুলনা শুধু তিনি নিজেই। অথচ আপনি কি জানেন, অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আগে রাজ্জাক একজন নামী ফুটবলার ছিলেন? ছোটবেলায় গোলাকৃতি কিছু পেলেই খেলতে শুরু করে দিতেন। এভাবে অনেক জাম্বুরাই নষ্ট করেছিলেন তিনি। কিছুটা বড় হয়ে সত্যিকারের ফুটবল নিয়েই মাঠে নেমে পড়েছিলেন রাজ্জাক। ১২-১৩ বছর বয়সেই ১ নম্বর গোলরক্ষক হিসেবে কলকাতায় নাম হয়ে গিয়েছিল তাঁর। এসএসসি পরীক্ষার আগে এভাবেই একদিন দক্ষিণ টালিগঞ্জ ও যাদবপুর স্পোর্টসের ম্যাচে টালিগঞ্জের হয়ে খেলতে গিয়ে ভীষণভাবে আহত হয়েছিলেন রাজ্জাক। খেলায় তাঁর দল সেদিন জিতলেও ফুটবলকে সেদিনই বিদায় জানিয়েছিলেন তিনি।