নায়কের খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীকেন্দ্রিক ছবি। ছবির নায়কের সে অর্থে খুব বেশি কিছু করার নেই। সে কারণেই হিরোইন ছবির নায়ক খুঁজে পেতে মুশকিলে পড়েছেন পরিচালক মধুর ভান্ডারকার। আর ছবির নায়িকা কারিনা কাপুরের এক গোঁ, ছবিতে সামনের সারির নায়কদের কেউ একজনকে চাই তাঁর। পরিচালকের ওপর বিষয়টা ছেড়ে না দিয়ে কারিনা নিজেই এখন অনুরোধ করছেন সবাইকে। তাঁর তালিকায় আছে প্রেমিক সাইফ আলি খানসহ অক্ষয় কুমার ও সালমান খানের নাম। দেখা যাক, কারিনা কাকে রাজি করাতে পারেন। কারিনা জোর চেষ্টা চালাবেন, সেটা বলাই বাহুল্য। কারণ, এ ছবি দিয়েই নাকি তাঁর জাতীয় পুরস্কার জেতার ইচ্ছা খুব।