নায়িকা হওয়ার দৌড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চলচ্চিত্রের নায়িকা হওয়ার ইচ্ছা আমার অনেক দিনের। কিন্তু তা কোনোভাবেই পূরণ হচ্ছিল না। একদিন জানতে পারি, আমাদের গ্রামে চলচ্চিত্রের একজন পরিচালক আসছেন। এ নিয়ে গ্রামে হইচই পড়ে যায়। নিজেকে চলচ্চিত্রের নায়িকা হিসেবে দেখার নানা প্রস্তুতি নিতে থাকি। শুধু আমি একা নই, এই নায়িকা-দৌড়ে যোগ দেয় গ্রামের আরও অনেকে।’ বললেন বীথি। বাস্তবে নয়, নাটকে নিজের চরিত্রটি নিয়ে এভাবেই বললেন তিনি। পরিচালক শিমুল সরকারের ১০৪ পর্বের এই ধারাবাহিকের নাম ডাইরেক্টর। নাটকটি যৌথভাবে লিখেছেন শিমুল সরকার ও আসাদ সরকার। একটি মুঠোফোন সংযোগদাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন করে এরই মধ্যে পরিচিতি পেয়েছেন বীথি। বীথি বললেন, ‘মাত্র কদিন আগেও ভাবতে পারিনি জনপ্রিয় অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করতে পারব। ডাইরেক্টর নাটকে সেটাই হয়েছে। এখন একজন ভালো অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখি আমি।’ডাইরেক্টর নাটকের সংলাপে পাবনার আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে। বীথি ছাড়া এ নাটকে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, শশী, কচি খন্দকার, আ খ ম হাসান, শামীম জামান, শবনম পারভীন প্রমুখ।