নায়িকাদের শীর্ষে ক্যাটরিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এরই মধ্যে অগ্রিম আয়কর প্রদানে নায়কদের মধ্যে শীর্ষে চলে এসেছেন অক্ষয় কুমার। এবার নায়িকাদের মধ্যে শীর্ষ আসন দখল করেছেন ক্যাটরিনা কাইফ। তিনি চলতি অর্থবছরে অগ্রিম আয়কর হিসেবে প্রদান করেছেন সাড়ে চার কোটি রুপি। দ্বিতীয় স্থানে আছেন কারিনা কাপুর। তিনি প্রদান করেছেন চার কোটি রুপি আর প্রিয়াঙ্কা চোপড়া প্রদান করেছেন দুই কোটি রুপি। এর আগে নায়কদের মধ্যে ১৮ কোটি রুপি আয়কর প্রদান করে শীর্ষে উঠে আসেন অক্ষয় কুমার।