নায়িকার গল্প নিয়ে চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস্তবের নায়িকা পূর্ণিমাকে নিয়ে এবার চলচ্চিত্র তৈরি হলো। নাম আমার মা আমার অহংকার। প্রতিদিন যে মেয়েটি শুটিং আর ডাবিং নিয়ে ব্যস্ত থাকেন, বিভিন্ন চরিত্রকে পর্দায় জীবন্ত করে তোলেন; এই মেয়েটির জীবনেও আছে দুঃখ, কষ্ট, আনন্দ, ভালোবাসা। অনেকের কাছে পর্দার তারকাদের জীবন মানেই রহস্যঘেরা কিছু। এসব কিছুই পর্দায় তুলে এনেছেন পরিচালক রাজু চৌধুরী।জানা গেছে, এরই মধ্যে ছবিটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। ২৮ মে এটা মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।পূর্ণিমা বললেন, ‘বাস্তবে আমাদের ব্যক্তিগত জীবন, প্রেম-ভালোবাসা এবং বিয়ে ও সংসার থাকে। কিন্তু হঠাৎই সবকিছু ভেঙে যায়। এমনই ধারণা থেকে এই ছবির গল্প তৈরি হয়েছে। আর আমিও এতে তেমনই এক নায়িকার চরিত্রে অভিনয় করেছি।’ছবিতে সন্ত্রাসী ছেলের চরিত্রে অভিনয় করেছেন মারুফ।