নিউইয়র্কে আট নারী শিল্পীর প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কে আয়োজিত ‘বাংলাদেশ-ইউএস আর্ট কনক্লেভ’ প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা
নিউইয়র্কে আয়োজিত ‘বাংলাদেশ-ইউএস আর্ট কনক্লেভ’ প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডে নিউইয়র্ক আর্ট কানেকশন গ্যালারিতে শুরু হয়েছে চিত্র প্রদর্শনী ‘বাংলাদেশ-ইউএস আর্ট কনক্লেভ’। যৌথভাবে আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক আর্ট কানেকশন ও বাংলাদেশের গ্যালারি টোয়েন্টি ওয়ান। এই প্রদর্শনীতে বাংলাদেশের আটজন এবং যুক্তরাষ্ট্রে আটজন নারী শিল্পীর আঁকা ছবি স্থান পেয়েছে। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রোকেয়া সুলতানা, কনকচাঁপা চাকমা, মাকসুদা ইকবাল, শামীম সুবরানা, সামিনা নাফিজ, আফরোজা জামিল, লায়লা শারমীন ও বিপাশা হায়াত।
গত রোববার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল শামীম আহসান। প্রদর্শনী চলবে ৩০ জুন পর্যন্ত। বিজ্ঞপ্তি৷