প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হয়ে গেল তিন দিনব্যাপী ‘আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা’। জ্যাকসন হাইটস পিএস ৬৯, স্কুল মিলনায়তনে প্রদীপ জ্বালিয়ে, ফিতা কেটে গত শুক্রবার উৎসব ও মেলার ২৪তম আসর উদ্বোধন করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও নাট্যজন রামেন্দু মজুমদার।
২২ থেকে ২৪ মে পর্যন্ত চলা এ আয়োজনের আয়োজক মুক্তধারা ফাউন্ডেশন।
বাংলাদেশ থেকে উৎসবে অংশ নিয়ে সংগীত পরিবেশন করেন শিল্পী সৈয়দ আব্দুল হাদী ও সামিনা চৌধুরী। সম্মাননা দেওয়া হয় মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বিখ্যাত সাংবাদিক লিয়ার লেভিনকে।
মেলায় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের প্রায় ২০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেয়। উৎসবে চিত্রশিল্পী কে সি মংয়ের ‘বাংলাদেশ’-বিষয়ক চিত্র প্রদর্শনীটি ছিল চোখে পড়ার মতো।