নিউইয়র্ক আর্টেক্সপোতে অংশ নিলেন লায়লা শারমিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কে ৪ থেকে ৬ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী ‘আর্টেক্সপো’। এতে বিশ্বের চার শতাধিক চিত্রশিল্পী, গ্যালারি ও প্রকাশক তাদের মূল চিত্রকর্ম, প্রিন্ট, পেইন্টিং, ড্রয়িং, ভাস্কর্য, আলোকচিত্র, সিরামিক, লিথিওগ্রাফি, গ্লাস ওয়ার্কসহ বিভিন্ন মাধ্যমের কাজ নিয়ে অংশগ্রহণ করেন।
গত ৩৫ বছরের অধিক সময় ধরে নিয়মিতভাবে নিউইয়র্কে আর্টেক্সপো অনুষ্ঠিত হচ্ছে। এবার এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন বাংলাদেশি চিত্রশিল্পী লায়লা শারমিন। তাঁর জলরং ও ছাপচিত্র মাধ্যমের সাম্প্রতিক কাজগুলো এতে প্রদর্শিত হয়। আর্জেন্টিনার শিল্পকলা বিশেষজ্ঞ এবং আর্জেন্টিনা আর্ট ইয়ারবুকের সম্পাদক মারিয়া এলেনা বেনিটো শিল্পী লায়লা শারমিনকে উপস্থাপন করেন।
দেশ-বিদেশে শিল্পী লায়লা শারমিনের ১১টি একক শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া তিনি অর্ধশতাধিক আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিয়েছেন।