নিউইয়র্ক থিয়েটারকে ১০ লাখ ডলার দিলেন স্ট্রিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পাবলিক থিয়েটারের জন্য ১০ লাখ ডলার দান করলেন অস্কারজয়ী মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী মেরিল স্ট্রিপ।১৯৭৫ সালে এই থিয়েটারের ‘ট্রেলনি অব দ্য ওয়েলস’ প্রযোজনার মাধ্যমেই মঞ্চে অভিষেক হয়েছিল মেরিল স্ট্রিপের। থিয়েটারটির প্রতিষ্ঠাতা প্রয়াত জোসেফ প্যাপকে গুরু মানেন তিনি। এ ছাড়া থিয়েটারটির কার্যনির্বাহী বোর্ডের সদস্য সদ্যপ্রয়াত নোরা এফ্রন ছিলেন তাঁর কাছের বন্ধু। কাছের এই দুজন মানুষকে সম্মান জানাতেই সম্প্রতি পাবলিক থিয়েটারে ১ মিলিয়ন ডলার দান করেছেন মেরিল। এক খবরে এমনটিই জানিয়েছে ‘নিউইয়র্ক পোস্ট’। এ প্রসঙ্গে এক বিবৃতিতে মেরিল বলেন, ‘পাবলিক থিয়েটারের প্রতিষ্ঠাতা জোসেফ প্যাপ আমার বন্ধু ছিলেন। শুধু তা-ই নয়, তাঁকে গুরু মানি আমি। এ ছাড়া থিয়েটারটির পৃষ্ঠপোষক ও কার্যনির্বাহী বোর্ডের সদস্য নোরা অ্যাফ্রনও আমার খুব কাছের বন্ধু ছিলেন। তাঁদের দুজনের কেউই আজ আর আমাদের মাঝে নেই। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই পাবলিক থিয়েটারকে আমার এ উপহার।’