নিউইয়র্ক থেকে চালু হচ্ছে এবি টিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিগগিরই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে যাত্রা শুরু করতে যাচ্ছে আমেরিকা-বাংলাদেশ টেলিভিশন (এবি টিভি)। টেলিভিশন চ্যানেলটির সবকিছু প্রায় গুছিয়ে এনেছেন উদ্যোক্তারা। আগামী মাস থেকেই চ্যানেলটির পরীক্ষামূলক সম্প্রচার শুরু হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।২৪ ঘণ্টার এই চ্যানেলে প্রতিদিনই থাকবে খবর। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের সামাজিক বিনোদন দিতে প্রচারিত হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নির্মাতাদের নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্র। থাকবে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও আন্তর্জাতিক সমসাময়িক বিষয়ের ওপর টক শো এবং বিশেষ আলোচনা অনুষ্ঠান। থাকবে শিশু-কিশোরদের জন্য অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে প্রবাসী বিশিষ্ট ব্যক্তিরা ছাড়াও বাংলাদেশ থেকে যাওয়া অতিথিরা অংশ নেবেন। এ ছাড়া বিষয়ভিত্তিক অনুষ্ঠান, চাকরির খবর, ক্যারিয়ার গঠন, ইমিগ্রেশন, শিক্ষা, স্বাস্থ্য ও আইনবিষয়ক নিয়মিত অনুষ্ঠান প্রচার করবে এবি টিভি।