নিউইয়র্কে আক্কাস মাহমুদের আলোকচিত্র প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকার স্টার কাবাব পার্টি হলে শুরু হয়েছে বিশিষ্ট আলোকচিত্রী আক্কাস মাহমুদের ‘ওয়েডিং কালারস বাই আক্কাস মাহমুদ’ শীর্ষক একক আলোকচিত্র প্রদর্শনী। গত রোববার দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন সাংবাদিক আকবর হায়দার কিরণ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলোকচিত্রী ওবায়দুল্লাহ মামুন, লেখক সজল আশফাক, সাংবাদিক তারিকুল ইসলাম মাসুম, প্রবাসী চিকিৎসক ও মানবাধিকারকর্মী টমাস দুলু রয়, ফটোসাংবাদিক নিহার সিদ্দিকী প্রমুখ।
দীর্ঘদিন ধরে বিয়ের বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দী করে আসছেন আক্কাস মাহমুদ। সেগুলো থেকে ৪১টি ছবি দিয়ে সাজানো হয় এই প্রদর্শনী।