নিউইয়র্কে আট শিল্পীর প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমকালীন আট বাংলাদেশি শিল্পীর চিত্রকর্ম নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হয়েছে চিত্র প্রদর্শনী ‘এইট কনটেমপোরারি আর্টিস্ট অব বাংলাদেশ’। ১২ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া এ প্রদর্শনীর আয়োজন করেছে নিউইয়র্কের গ্যালারি আই ফর আর্ট।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শনীতে অংশ নেওয়া আটজন শিল্পীর মধ্যে উপস্থিত ছিলেন জামাল আহমেদ, কাজী রকিব ও গৌতম চক্রবর্তী। এই তিন শিল্পী ছাড়াও প্রদর্শনীতে রয়েছে মুর্তজা বশীর, রফিকুন নবী, রণজিৎ দাস, আহমেদ শামসুদ্দোহা ও শেখ আফজাল হোসেনের চিত্রকর্ম। শিল্পীরা তেলরং, জলরং, অ্যাক্রিলিক, চারকোল, ছাপচিত্রের মাধ্যমে এঁকেছেন প্রদর্শনীর ছবিগুলো।

আগামী ৭ অক্টোবর পর্যন্ত রোববার বাদে প্রতিদিন প্রদর্শনীটি ঘুরে আসা যাবে।