নিউইয়র্কে আয়োজিত কনসার্ট নিয়ে প্রতিবাদ জানালেন আজম খান
আজম খানের চিকিৎসায় সহযোগিতা করতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২২ অক্টোবর কনসার্টের আয়োজন করেছে সাউথ এশিয়ান মিউজিক সোসাইটি। গতকাল সোমবার দুপুরে আজম খান তাঁর বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, এই কনসার্টের ব্যাপারে তিনি কিছুই জানেন না। একটি মহল তাঁর নাম ব্যবহার করে এ ধরনের কনসার্টের আয়োজন করছে।তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পরিচিতজনদের কাছ থেকে এবং সংগঠনটির ওয়েবসাইট ও ফেসবুক থেকে তিনি এ ব্যাপারে জানতে পেরেছেন। আজম খান তাঁর গানের ভক্ত ও শ্রোতাদের এ ধরনের আহ্বানের ব্যাপারে সতর্ক থাকতে অনুরোধ করেছেন।আজম খান আরও অভিযোগ করেন, এরই মধ্যে নিউইয়র্কে কিছু বিশিষ্ট বাঙালির কাছ থেকে সংগঠনটি তাঁর চিকিৎসার জন্য বিরাট অঙ্কের অর্থ সংগ্রহ করেছে। কিন্তু সেই অর্থ তাঁর হাতে আসেনি।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু।আজম খানের অভিযোগের পরিপ্রেক্ষিতে সংগঠনটির পরিচালক ও এই কনসার্টের প্রধান উদ্যোক্তা আকবর হায়দার এবং জাকারিয়া মহিউদ্দিন ওরফে জ্যাকব রায়হানের সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।