নিউইয়র্কে ট্রেন মিস করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে আজ রাতে প্রচারিত হবে নাটক অবশেষে বসন্ত। লিখেছেন শাহিন জামান, পরিচালনা করেছেন ইমরান হোসেন। নাটকটিতে অভিনয় করেছেন বিন্দু।কথা হলো তাঁর সঙ্গে।‘অবশেষে বসন্ত’ নাটকে কবে কাজ করেছিলেন?বছর দেড়েক তো হবেই। নাটকটি গত বছর ঈদে আরেকবার প্রচারিত হয়েছিল। গল্পটা ভালো। মেয়েটি যে ছেলেকে ভালোবাসত, তার কাছ থেকে সে প্রতারিত হয়। এরপর সে মানসিকভাবে অস্বাভাবিক হয়ে যায়। তার পাশে এসে দাঁড়ায় অন্য একটি ছেলে। মেয়েটিকে সে সুস্থ করে তোলে।সম্প্রতি আপনি দেশের বাইরে কোথাও গিয়েছিলেন?হ্যাঁ, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। ‘ঢালিউড অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে অংশ নিয়েছি। পুরো এক সপ্তাহ দেশের বাইরে ছিলাম।এর আগে অনুষ্ঠান করতে ওয়াশিংটন ডিসিতে গিয়েছিলাম। এবার কিন্তু নিউইয়র্ক থেকে একা ওখানেগিয়েছি। এক আত্মীয়ের বাসায়। ট্রেনে। এক মিনিটের জন্য নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসিতে যাওয়ার ট্রেন মিস করি। সমস্যা হয়নি, পরের ট্রেনেই যেতে পেরেছি। সেখানকার রেলস্টেশন চমৎকার। অন্য রকম অভিজ্ঞতা হলো।এখন চ্যানেলটোয়েন্টিফোরে আপনার অভিনীত ‘একাকী গাংচিল’ ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে।এই নাটকেরও কাজ করেছি দুই বছর আগে। পরিচালক মোহন খান। মনে আছে, কক্সবাজারে এক দিনে ২০টি দৃশ্যের কাজ করেছিলাম। ঢাকায় আসার পর জানা গেল, আটটি দৃশ্য নষ্ট হয়ে গেছে। পরে যখন আবার নতুন করে ওই দৃশ্যগুলোর কাজ করার জন্য আমাকে ডাকা হলো, তখন তীব্র শীত। সংলাপ বলার সময় ঠকঠক করে কাঁপছিলাম। কারণ, দৃশ্যগুলো ছিল গরমের সময়ের। কোনো শীতের কাপড় ব্যবহার করতে পারিনি।ঈদের কাজের কী খবর?নিউইয়র্ক থেকে ফিরে এখন সব ঈদেরনাটক করছি। বর্তমানে করছি আনিসুল হকের লেখা নাটক ভুল থেকে ফুল। বিটিভির জন্য তৈরি হচ্ছে। পরিচালক মিজানুর রহমান।