নিউইয়র্কে ফিরছেন লোহান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনেত্রী লিন্ডসে লোহান ক্যালিফোর্নিয়া ছেড়ে নিউইয়র্কে চলে যাচ্ছেন। তাঁর মা দিনা লোহান গণমাধ্যমে এ কথা প্রকাশ করেছেন।দিনা লোহান জানান, লোহান মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে বেশ কিছু অভিজ্ঞতা অর্জন করেছেন। এমনকি তাঁকে অনেক ভয়ানক খুনির সঙ্গেও বসবাস করতে হয়েছে। জেলে থাকতে গিয়ে তাদের সঙ্গে বেশ ভালো সম্পর্কও তৈরি হয়েছে লোহানের। দিনা বলেন, ‘তাঁর জন্য নিউইয়র্কই ভালো স্থান হবে বলে মনে করছি।’ নিউইয়র্ক ডেইলি নিউজ জানায়, দিনা তাঁর মেয়ের মাদকাসক্তির মামলার ব্যাপারে বিচারক মার্শা রিভেলের সাহায্য চেয়েছেন। তিনি সেখান থেকে জানতে পারেন লোহান খুব শিগগিরই পুনর্বাসন কেন্দ্র থেকে ফিরে আসতে পারবেন।