নিউইয়র্কে সুরির জন্য বাড়ি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়ে সুরিকে নিয়ে নিউইয়র্কে নতুন ডেরা বেঁধেছেন কেটি হোমস। সুরির সঙ্গে সময় কাটানোর জন্য টম ক্রুজ তাই এই শহরে একটি বাড়িই কিনছেন। লোকচক্ষুর আড়ালে মেয়ের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাতে চান তিনি। সেই বাড়িতে সুরির খেলার জন্য যথেষ্ট খোলা জায়গা থাকা চাই বলেও জানিয়েছেন তিনি। সম্ভবত খুব দামি বড়সড় অ্যাপার্টমেন্টই কিনতে যাচ্ছেন তিনি। এদিকে ব্লু আইভি কার্টার, হারপার বেকহামদের টপকে সেরা স্টাইলিশ শিশুর তকমা জিতে নিয়েছে সুরি। পিটিআই, আইএএনএস।