নিউইয়র্কে 'হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন প্রবাসী বাঙালি শিল্পীরা
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন প্রবাসী বাঙালি শিল্পীরা

গানে, কবিতায় ও নৃত্যে তিন ঘণ্টা স্থায়ী এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ও নজরুলের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করল নিউইয়র্কের সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘আনন্দধ্বনি’। ‘হৃদয়ে রবীন্দ্রনাথ-চেতনায় নজরুল’ শীর্ষক এই অনুষ্ঠানের মূল সুর ছিল সাম্প্রদায়িকতা ও হিংসার বিরুদ্ধে নাগরিক সংহতি। রবীন্দ্রনাথ ও নজরুলের গান ও কবিতা দিয়েই তারা আহ্বান জানাল বিশ্ব মৈত্রীর। এতে অংশ নেন দুই বাংলার প্রায় ২৫ জন প্রবাসী শিল্পী।
অনুষ্ঠানের অন্য আকর্ষণ ছিল বিশিষ্ট সংগীতজ্ঞ ও গবেষক করুণাময় গোস্বামীকে বিশেষ সম্মাননা। এই প্রবীণ শিক্ষাগুরু দীর্ঘদিন থেকে রবীন্দ্রনাথ ও নজরুলের গান ও কবিতা নিয়ে গবেষণা করেছেন। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁর নিরলস কাজের প্রতি শ্রদ্ধা জানানো হয়। নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান তাঁকে উত্তরীয় পরিয়ে দেন। শিল্পী তাজুল ইমামের আঁকা একটি পোট্রে৴ট তাঁর হাতে তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন। এক সংক্ষিপ্ত ভাষণে করুণাময় গোস্বামী রবীন্দ্রনাথ ও নজরুলের কবিতা ও গানে মৌলিক যে ঐক্য, তার সূত্রটি ধরিয়ে দেন।
অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রনাথ ও নজরুলের চারটি গান গেয়ে শোনায় শিশু শিল্পীরা। প্রবাসে বড় হওয়া ৬ থেকে ১৪ বছর বয়সী শিশু শিল্পীদের শুদ্ধ ও চর্চিত পরিবেশনা সবার মন কেড়ে নেয়।