নিউমোনিয়ায় ভুগছেন আবদুর রহমান বয়াতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন লোকগানের শিল্পী আবদুর রহমান বয়াতি। এখন তিনি রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক উত্তম কুমার সাহা। তিনি বলেন, ‘কবে নাগাদ আবদুর রহমান বয়াতি হাসপাতাল ত্যাগের অনুমতি পাবেন, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।’ হাসপাতাল সূত্রে জানা গেছে, অনেক দিন থেকেই উচ্চ রক্তচাপ, কিডনি, ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন আবদুর রহমান বয়াতি। শারীরিক অবস্থার অবনতি হলে ২১ এপ্রিল জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আবদুর রহমান বয়াতির বয়স এখন ৭৪।