নিকোল কিডম্যানের মন খারাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিকোল কিডম্যান
নিকোল কিডম্যান

উৎসবে আগমনটা হয়েছে সে রকমই রাজকীয়। শুরুর দিনে সিনেমাপ্রেমীদের যাবতীয় উৎসাহ আর উদ্দীপনা ছিল তাঁকে ঘিরেই। কিন্তু হলিউডি চটক আর জৌলুশের বাইরে গ্রেস অব মনাকো ছবিটা আসলে কেমন?
পৃথিবীর নানা প্রান্ত থেকে কানে উড়ে আসা দুঁদে সমালোচকদের চোখে এককথায় যাকে বলে ‘বোরিং’। গার্ডিয়ান পত্রিকা নিকোল কিডম্যানের এই ছবিকে এরই মধ্যে ‘রাজকীয়ভাবে ব্যর্থ’ তকমা দিয়ে ফেলেছে।
নিকোল কিডম্যানকে ঘিরে উৎসাহ থাকলেও সমালোচকেরা একটা বড় অংশই এই ছবি নিয়ে হতাশ। হলিউড অভিনেত্রী গ্রেস কেলির জীবনের মতো একটা দুর্দান্ত বিষয় বেছে নিয়েও অলিভিয়ার দাহান কেন এমন একটা ‘ম্যাড়মেড়ে’ ছবি বানালেন, কেউ কেউ তুলেছেন সে প্রশ্নও। কানের উদ্বোধনী ছবির নায়িকা হিসেবে দুর্দান্ত একটা অভিষেকের পর সমালোচকদের এমন বিরূপ মন্তব্য নিশ্চয়ই কিছুটা হলেও মন খারাপ করে দিয়েছে নিকোলের।