নিকোল-আরবানের ঘরে নতুন অতিথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার মা-বাবা হলেন হলিউডের অভিনেত্রী নিকোল কিডম্যান ও গায়ক কিথ আরবান। এমন খবরে সবাই অবাক। কারণ, নিকোল অন্তঃসত্ত্বা হলেন কবে! আর বাচ্চাই বা হলো কবে! প্রশ্নগুলোর জবাব দিলেন নিকোল। গত ২৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নাশভিলের একটি হাসপাতালে তাঁদের কন্যাসন্তানটির জন্ম হয়। তবে তা অন্য এক নারীর গর্ভে। নিকোল-আরবান দম্পতি ওই নারীর গর্ভ ভাড়া নিয়েছিলেন। ফুটফুটে, সুস্থ একটি শিশু উপহার দেওয়ার জন্য তাঁরা ওই নারীকে ধন্যবাদ জানান। শিশুটির নাম ফেইথ মারগারেট কিডম্যান আরবান। এই তারকাদম্পতির ঘরে আরও তিনটি সন্তান রয়েছে। অভিনেতা টম ক্রুজের সঙ্গে দাম্পত্য সম্পর্ক থাকাকালে বড় সন্তান দুটি দত্তক নিয়েছিলেন কিডম্যান। আর তৃতীয় সন্তানটি (সানডে রোজ কিডম্যান আরবান) নিকোলের গর্ভজাত। ওয়েবসাইট।