নিকোলাস কেজ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শুক্রবারের ঘটনা। ঘড়িতে রাত সাড়ে ১১টা। যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সের ফরাসি কোয়ার্টারের সামনের রাস্তায় চিৎকার-চেঁচামেচি। আকণ্ঠ পান করে স্ত্রীর সঙ্গে খিস্তিখেউর করছিলেন কেউ একজন। ঘটনাস্থলে গিয়ে পুলিশের আক্কেলগুড়ুম। মাতাল লোকটি যে অস্কারজয়ী অভিনেতা নিকোলাস কেজ! আসলেই কী ঘটেছিল সেদিন? প্রত্যক্ষদর্শী পুলিশ বলছে, ‘কোনো একটা ব্যাপার নিয়ে তুমুল ঝগড়া চলছিল কেজ ও তাঁর স্ত্রীর মধ্যে। কথাকাটাকাটির একপর্যায়ে মাতাল কেজ তাঁর স্ত্রীর বাহু ধরে শূন্যে তুলে ফেলেন প্রায়! এরপর একটি গাড়িতে আঘাত করে তাতে চড়ে বসার চেষ্টাও চালান।’ আর তখনই পাকড়াও পুলিশের হাতে। ওয়েবসাইট।