নিখোঁজ অভিনেত্রী লায়লা বেঁচে নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের ফেব্রুয়ারি মাস থেকেই নিখোঁজ ছিলেন ‘ওয়াফা: এ ডেডলি লাভ স্টোরি’ খ্যাত পাকিস্তানি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী লায়লা খান। আজ ৫ জুলাই জম্মু ও কাশ্মীর পুলিশের বরাতে টাইমস অব ইন্ডিয়া এক খবরে জানিয়েছে, লায়লা ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে। অন্য একটি মামলায় এখন জম্মু ও কাশ্মীর পুলিশের হেফাজতে আছেন পারভেজ ইকবাল। জম্মু ও কাশ্মীর পুলিশের ডোডা-রাম্বান রেঞ্জের ডিআইজি গরিব দাসের উদ্ধৃতি দিয়ে টিওআই জানিয়েছে, ‘জিজ্ঞাসাবাদের সময় পারভেজ জানিয়েছেন, গত বছরের ৪ ফেব্রুয়ারি লায়লাসহ তাঁর মা সেলিনা প্যাটেল, বোন আজমিনা, ভাই এবং একজন বন্ধুকে মহারাষ্ট্রে গুলি করে হত্যা করা হয়েছে।’ গরিব দাস আরও বলেছেন, ‘এখন পর্যন্ত কোনো মৃতদেহের সন্ধান আমরা পাইনি। কাজেই নিশ্চিত করে কিছু বলতে পারছি না। এই হত্যাকাণ্ডের সঙ্গে বেশ কয়েকজন জড়িত। এ মুহূর্তে তথ্য-প্রমাণের যথার্থতা যাচাইয়ের কাজ চলছে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা সম্ভব নয় আমার পক্ষে।’