নিখোঁজ তারকার খোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শতকের সত্তরের দশকের বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা রাজ কিরণ এক যুগ ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের সবাই ধরেই নিয়েছেন, রাজ কিরণ হয়তো বিদেশে মারা গেছেন। এই নিখোঁজ তারকাকে খুঁজে পেলেন ঋষি কাপুর। আর রাজ কিরণকে পাওয়া গেল যুক্তরাষ্ট্রের আটলান্টার এক মানসিক হাসপাতালে। সেখানে শ্রমিক হিসেবে কাজ করে নিজের মানসিক রোগের চিকিৎসার খরচ মেটান রাজ কিরণ। তাঁকে এখন দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন ঋষি কাপুর। পারিবারিক অশান্তির কারণে রাজ কিরণকে ছেড়ে যান তাঁর স্ত্রী ও ছেলে। রাজ কিরণ আটলান্টায় ট্যাক্সিও চালিয়েছেন। মানসিক ভারসাম্য হারানোর পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।