নিজ কণ্ঠে কবিতা পড়লেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবিতা পড়তে এসে​ছিলেন কবি অসীম সাহা ও নির্মলেন্দু গ‌ুণ l ছবি: প্রথম আলো
কবিতা পড়তে এসে​ছিলেন কবি অসীম সাহা ও নির্মলেন্দু গ‌ুণ l ছবি: প্রথম আলো

কবির স্বকণ্ঠে কবিতা শোনা, সে তো পরম আনন্দের। গতকাল মঙ্গলবার বিকেলে শিল্পকলা একাডেমীর চিত্রশালায় নিজেদের কবিতা পড়ে শোনালেন বরেণ্য কয়েকজন কবি। চিত্রশালা মিলনায়তনে কবিতা পাঠের ফাঁকে ফাঁকে গান শুনিয়েছেন শিল্পী সুজিত মোস্তফা। তিনি শোনান ‘মোর প্রিয়া হবে এসো রানি’, ‘কথা কও, থাকিও না চুপ করে’ গান দুটি। অনুপমা মুক্তি শোনান ‘মায়াবতী মেঘে এল তন্দ্রা’ ও ‘হাতের কাঁকন ফেলেছি খুলে’।
নির্মলেন্দু গুেণ পড়েছেন ‘জন্ম দিও বঙ্গে’, ‘৭ই আষাঢ়’; জাহিদুল হক ‘একদিন বৃষ্টিতে’, ‘এই ঈদে তোমাকে যা দেব তার লিস্ট’; নূহ-উল-আলম লেনিন ‘উন্নয়ন কৌশলের অমোঘ সূত্র’, ‘ব্রাত্যের দর্শন’; নাসির আহমেদ ‘চৈত্র বলেছিল’, ‘ফ্লাশব্যাক ১৯৭১’; শিহাব সরকার ‘মেঘ দেখা’, ‘চিঠি’; তারিক সুজাত ‘নতুন করে আঁকি’, ‘ফিরে আয়’; অঞ্জনা সাহা ‘কবির প্রার্থনা’, ‘আহ্বান’সহ বেশ কিছু কবিতা পড়েন। এ ছাড়া কবিতা পড়েন কবি দিলারা হাফিজ, রবিউল হুসাইন ও অসীম সাহা। ‘কবিকণ্ঠে কবিতা পাঠ ও গানের অনুষ্ঠান’টির আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমী।