সিদ্দিক। টেলিভিশনের জগতে খুব অল্প দিনেই মজার মানুষ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। সম্প্রতি মুক্তি পেল তাঁর অভিনীত চলচ্চিত্র এই তো ভালোবাসা।‘এই তো ভালোবাসা’...এই তো ভালোবাসা আমার আরেক প্রথম ভালোবাসা, আমার প্রথম ছবি। ছবিটি মুক্তি পেয়েছে আবার আমার প্রথম বিবাহবার্ষিকীতে! এখনো প্রেক্ষাগৃহে গিয়ে দেখা হয়নি। তবে ভক্ত আর দর্শকেরা তাঁদের ভালো লাগার কথা জানাচ্ছেন।বিবাহিত জীবন যেমন কাটছে...মনের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। বেশ ভালো কাটছে।টিভি আর চলচ্চিত্রে অভিনয়ের সবচেয়ে বড় পার্থক্য...টিভি নাটকে একটি কমিটমেন্ট নিয়ে কাজ করেন সবাই। কিন্তু চলচ্চিত্রে তার অভাব বোধ করেছি। প্রথম ছবিতে কাজ করেই বুঝেছি, এখানে অনেক রাজনীতি কাজ করে।সিদ্দিক মানেই হাসি, ব্যাপারটা আমার কাছে যেমন...হ্যাঁ, অনেকেই হাসি বা মজার কিছুর সঙ্গে আমার উদাহরণ টানেন। ধরেন, কেউ খুব মজার কিছু করেছেন, অন্যরা তাঁকে দেখে বলছেন, ‘এ তো সিদ্দিক ভাইয়ের মতো!’ এটা আমার জন্য বিশাল পাওয়া। এর জন্যই অভিনয় করি।এ ধরনের চরিত্রের বাইরে...দর্শক যত দিন এ ধরনের চরিত্রে আমাকে দেখতে চাইবেন, আমি অভিনয় করব। যেদিন তাঁরা বলবেন একঘেয়ে লাগছে, তখন সরে আসব।বড় পাওয়া...মানুষের ভালোবাসা। এই ভালোবাসার জন্যই বেঁচে আছি, অভিনয় করছি। একদিন এক ভক্ত এসে আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। বলেন, ‘ভাই, আমার মা অসুস্থ। ডাক্তার বলেছেন তাঁকে হাসিখুশি থাকতে। কিন্তু মা হাসতে পারতেন না। আপনার অভিনয় দেখে মা এখন হাসেন!’ এটাই চেয়েছি আমি। ছবির ক্ষেত্রেও এমন অভিনয় করতে চাই। নিজেকে কমেডি ক্যারেক্টার হিসেবে প্রতিষ্ঠিত করাই আমার লক্ষ্য। এই জগতে একজন মজার মানুষ হিসেবে থাকতে চাই।জীবনের মোড় ঘুরে গেল...অবশ্যই হাউসফুল নাটকটি আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। এরপর গ্র্যাজুয়েট বা ছাইয়া ছাইয়ার মতো নাটকগুলো আছে।এখন যা যা করছি...১৩টির মতো ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে। কাজ করছি আরও কয়েকটিতে। এ ছাড়া ঈদের নাটকেও অভিনয় করছি।মাহফুজ রহমান