নিজেকে নিয়ে এলটন জনের ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের জীবনকাহিনি নিয়ে ছবি বানানোর পরিকল্পনা করছেন এলটন জন। গত শুক্রবার এই ব্রিটিশ সংগীতশিল্পীর এক মুখপাত্র এ কথা জানিয়েছেন। আপাতত ছবির নাম ঠিক করা হয়েছে ‘রকেটম্যান’। যুক্তরাজ্যের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, জনের বন্ধু-সহকর্মী ডেভিড ফার্নিশ ও স্টিভ হ্যামিলটন শ হতে পারেন ছবিটির প্রযোজক। নির্বাহী প্রযোজনা হয়তো জন নিজেই করবেন। চিত্রনাট্যকার হিসেবে লি হলের নামই বেশি শোনা যাচ্ছে। সংবাদমাধ্যমের এক প্রশ্নে জনের মুখপাত্র জানিয়েছেন, ‘শুধু আলাপ-আলোচনার মধ্যেই আছি আমরা।’ তবে জনের চরিত্রে কে অভিনয় করবেন, তা খোলাসা করেননি সেই মুখপাত্র। ব্রিটিশ ট্যাবলয়েড সানের মতে, স্কটিশ অভিনয়শিল্পী জেমস ম্যাকঅ্যাভয় হতে পারেন সেই ব্যক্তি। রয়টার্স।