নিজেকে প্রমাণের কিছু নেই কারিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সত্যাগ্রহ আর হিরোইন। পর পর দুটি ভিন্নধর্মী ছবির পর কারিনা কাপুর যেন ফিরে আসতে চাইলেন বলিউডের চিরায়ত রেসিপির নাচে-গানে-প্রেমে ভরপুর ছবিতে। গোরি তেরে পেয়ার মেঁ এখন সগৌরবে চলছে ভারতের প্রেক্ষাগৃহগুলোয়। অবশ্য কারিনা দাবি করেছেন, এমন নয়, কাউকে কিছু প্রমাণ করতেই তিনি ভেবেচিন্তে কাজ করছেন। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে নিজেকে আর নতুন করে প্রমাণের তাগিদও দেখেন না খানপত্নী।
গোরি তেরে পেয়ার মেঁর প্রযোজক করন জোহর। এ নিয়ে করনের ছয়টি ছবি করলেন কারিনা। এ ব্যাপারে তাঁর বক্তব্য, করনের সঙ্গে কাজ করার অনুভূতি অন্য রকম বলেই তাঁকে ‘না’ বলতে পারেন না। এই ছবিতে ইমরানের সঙ্গে জুটি বেঁধেছেন আবার। কারিনার মতে, ইমরানের সঙ্গে তাঁর জুটি দর্শকেরা ভালোভাবেই নেন। বলিউড হাঙ্গামা।