নিজেকে বানর বললেন লরেন্স!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনিফার লরেন্স
জেনিফার লরেন্স

অস্কার জিতেছেন। তাঁর অভিনয় প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন নেই। জেনিফার লরেন্স হলিউডের অন্যতম ফ্যাশন সচেতন তারকাও। তবে নিজের সম্পর্কে লরেন্সের ধারণা কিন্তু একেবারেই অন্য রকম। তাঁর ফ্যাশনের পেছনে নিজের কোনো হাত নেই। তিনি কী পরবেন না-পরবেন, সেটা তো ঠিক করে দেয় অন্য কেউ।
লরেন্স বলেন, ‘আমি অবশ্যই নিজেকে ফ্যাশন আইকন বলব না। আমি আসলে এমন একজন, যাকে পেশাদার ডিজাইনাররা পোশাক পরিয়ে দেয়। এটা অনেকটা রেড কার্পেটে “নাচরে বাঁদর, নাচরে” মতো। আমি নিজেকে বানরই বলব।’ পিটিআই।