নিজেকে ভাঙার জন্য এমনটা করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে নাটক ‘রবিবার’। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটবটি পরিচালনা করেছেন অসীম সেনগুপ্ত। নাটকটিতে অভিনয় করেছেন রিচি সোলায়মান। কথা হলো তাঁর সঙ্গে।‘রবিবার’ নাটকে কবে কাজ করেছিলেন?গত বছরের মাঝামাঝি। কিছুটা কাজ হয়েছিল বেঙ্গল স্টুডিওতে। উত্তরাতেও কাজ করেছি। একটা মজার ঘটনা হয়েছিল। এই নাটকের গল্পের সঙ্গে মিল রেখে ওই সময়ের গাড়ির প্রয়োজন ছিল। পরিচালক জানতে পারলেন, উত্তরাতে একজন ভদ্রলোক অনেক পুরোনো মডেলের গাড়ি সংগ্রহ করেন। আমি এর আগে এসব গাড়ি পুরোনো চলচ্চিত্র কিংবা নাটকে দেখেছি। কিন্তু এবার তা নিজের চোখে দেখেছি। চমৎকার সব গাড়ি।এই নাটকে কাজ করতে কেমন লেগেছে?নাটকে আমার চরিত্রটির নাম বিভা। আমার সঙ্গে ছিলেন জিতু আহসান। নাটকের সংলাপগুলো ছিল খুব কঠিন। ঠিক ঠিকভাবে বলার জন্য কাজের ফাঁকে মেকাপ রুমে গিয়ে সংলাপগুলো মুখস্থ করতাম। সবাই দেখে ভাবত, পরীক্ষার পড়া মুখস্থ করছি। মুখস্ত করার পাশাপাশি মহড়াও করে নিতাম। নতুন কী কাজ করছেন?এখন আসলে কিছুই করছিনা। আমার স্বামী যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন। ওখানে পুলিশ বিভাগে চাকরি করছে। ওর ওখানে চার মাস ছিলাম। পুরোপুরি সংসার করেছি। আমি যখন ওখানে ছিলাম, তখন খুব ঠান্ডা ছিল। রাস্তায় বরফ জমে থাকত। দেশে ফিরে আসার পর শুরু হলো প্রচন্ড গরম। আর মার কাছ থেকেও অনেকদিন দূরে ছিলাম। তাই ফিরে এসে এখনো বিশ্রামই নিচ্ছি। দেশ টিভিতে এখন ‘নদীতে অন্ধকার’ ধারাবাহিকটি দেখানো হচ্ছে।এই নাটকে আমার চরিত্রটি গ্রামের এক সহজসরল মেয়ে। সে স্বপ্ন দেখে, তার দুটি হাঁস থাকবে। সেই হাঁসের ডিম রান্না করে সে স্বামীকে ভাত খাওয়াবে। এমনি সরল মেয়েটি একসময় পরিস্থিতির চাপে বদলে যায়। লোভ এসে গ্রাস করে তাকে। আপনাকে ইদানিং গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করতে বেশি দেখা যাচ্ছে।একসময় সবাই বলত, আমি শুধু শহুরে নাটকেই বেশি কাজ করছি। এরপর আমি গ্রামীণ পটভূমির কিছু নাটকে কাজ শুরু করি। এ সময় আমি ভালো কিছু নাটকে কাজ করেছি। যেমন-অন্তরীক্ষ, ময়ূরবাহন, কর্ণেট। সত্যি বলতে নিজেকে ভাঙার জন্যই এমনটা করেছি। পাশাপাশি শুহুরে গল্পের নাটকেও কাজ করছি।