নিজের গ্রামে নাটকের কাজ করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরটিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘মনকড়া’। এটি লিখেছেন অনিকেত, পরিচালনা করেছেন কায়সার আহমেদ। নাটকটিতে অভিনয় করেছেন লিটু আনাম। কথা হলো তাঁর সঙ্গে।কেমন আছেন?খুব ভালো। আমার গ্রামে এসেছি। ঠাকুরগাঁও থেকে আট কিলোমিটার দূরে, কচুবাড়ীতে। পুকুর, ধানখেত, নানা ধরনের গাছ আর সেখানে পাখিদের কলকাকলি—এখানে এলে মনে হয় যেন স্বর্গে আছি। বিয়ের পর হূদিকে নিয়ে ঈদ উপলক্ষেই ঠাকুরগাঁও আসা হয়েছে। এবার ঈদের বাইরে এসেছি। নাটকের কাজ থেকে তাহলে ছুটি পেলেন?না, এখানেও নাটকের কাজই করছি। হূদি হক ১৩ পর্বের একটা ধারাবাহিক বানাচ্ছে। নাটকের নাম এখনো চূড়ান্ত হয়নি। ‘দেয়াল’ অথবা ‘কাঠগোলাপ’ হওয়ার সম্ভাবনা আছে। কচুবাড়িতে আমার খালার বাড়িতে শুটিং করছি। কিছু কাজ হবে ঠাকুরগাঁও শহরে। নাটকের গল্পটি কী রকম?মফস্বল শহরের একটি পরিবারের সংকট আর তা থেকে উত্তরণের জন্য সংগ্রাম নিয়ে। ১৯৮৫ সালে ইনামুল হকের লেখা নাটক দেয়াল বিটিভিতে প্রচারিত হয়েছিল। সেই গল্প অবলম্বনেই ধারাবাহিকটি তৈরি হচ্ছে। ‘মনকড়া’ নাটকে দেখছি নতুন ছেলেমেয়ের সংখ্যাই বেশি।আমি বলব, তারা যাচ্ছে আর আসছে। কারণ, নাটকের জন্য অনেক নতুন ছেলেমেয়ের প্রয়োজন। কিন্তু কজন নিজের অবস্থান তৈরি করতে পারছে, সেটাই আসল কথা। কেউ তো পরীক্ষিত না। তাই এই নাটকে বিভিন্ন চরিত্রে নতুনদের নেওয়া হচ্ছে। কিন্তু কেউই টিকতে পারছে না। তাই চিত্রনাট্য আবার নতুন করে লেখা হচ্ছে, আবার নতুন ছেলেমেয়ে আসছে—এভাবেই চলছে। নাটকটি কিন্তু দর্শক পছন্দ করেছে।আর একুশে টিভির ‘জহুর আলী জহুরী’ নাটক?শুরু থেকে এই নাটকের সব শিল্পী পুরান ঢাকার ভাষা রপ্ত করার চেষ্টা করছি। সেই চেষ্টা এখনো সবাই অব্যাহত রেখেছি। নাটকটির পর্বসংখ্যা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। নতুন আর কী কাজ করছেন?মোহন খানের দুই শালিক আর রহমান মঞ্জিল। আগামী মাসে শুরু হচ্ছে বিপুল রায়হানের মেট্রো ও নেলীর হোটেল।  বিনোদন প্রতিবেদক