নিজের ছবিতে ফেরদৌস ওয়াহিদের সুরে গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ চলচ্চিত্র পরিচালনা করছেন। নাম কুসুমপুরের গল্প। পরিচালনার পাশাপাশি নিজের ছবির জন্য সাতটি গানের সুর ও সংগীতপরিচালনা করেছেন তিনি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমীন, এস আই টুটুল, মিলন মাহমুদ, আরফিন রুমী, কণা, ন্যান্সি, প্রতীক হাসান ও পড়শী। এর মধ্যে দুটি দ্বৈত গানে ফেরদৌস ওয়াহিদের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি ও কণা। ছবির একটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ।কুসুমপুরের গল্প ছবির কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন ফেরদৌস ওয়াহিদ। তিন বললেন, ‘এর আগে সুর যা করেছি, সেগুলো খুব উল্লেখযোগ্য নয়। এবারই প্রথম সাতটি গানের সুর করেছি। কুসুমপুরের গল্প চলচ্চিত্রে গান করতে এসে সাবিনা ইয়াসমীন আমাকে নিয়মিত সুর করার জন্য অনুরোধ করেছেন।’