নিজের ছবির স্বত্ব কিনছেন শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডে তাঁর মতো ব্যবসা খুব কম লোকই বোঝেন। সবচেয়ে কম দামে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স কিনে সবচেয়ে বেশি লাভ করেছেন এই শাহরুখ খানই। প্রথম দিকে লাভের মুখ না দেখলেও ইদানীং তাঁর প্রযোজিত ছবিগুলো এনে দিচ্ছে কাঁড়ি কাঁড়ি টাকা। সর্বশেষ চেন্নাই এক্সপ্রেস তো ভেঙে দিয়েছে বলিউডে আয়ের সব রেকর্ড।
শাহরুখ এবার কিনে নিতে চাইছেন তাঁর পুরোনো ছবির স্বত্বগুলোও। এরই মধ্যে অনেক দূর এগিয়েছে তাঁর অভিনীত ১৯৯৬ সালের ছবি চাহাত-এর স্বত্ব কিনে নেওয়ার আলোচনা। শুধু চলচ্চিত্র নয়, শাহরুখের ব্যবসায়ী চোখ পড়েছে তাঁর অভিনীত টিভি সিরিজের ওপরও। এরই মধ্যে তিনি নাকি কিনে ফেলেছেন ১৯৮২ সালে করা টিভি সিরিজ ইডিয়ট-এর স্বত্ব।
বলিউডে পুরোনো ছবির রিমেক বেশ লাভজনক ব্যবসা। টিএনএন।