নিজের ঢোল নিজে পেটাবেন না দেব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেব
দেব

‘তাই নাকি? এই সবও লোকে বলে!’ বিস্মিত টলিউড তারকা দেব। জনগণ নাকি বলছে, সাধারণ মানুষের সঙ্গে ভালোই মেশার চেষ্টা করছেন তাদের এই নায়ক-মন্ত্রী। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার অফিসে বসে দেব বললেন, ‘জানতাম লোকে বলে, জিতলে নাকি আমি আর জনতার পাশে থাকব না। কিন্তু আমি আওয়াজ ছাড়াই কাজ করতে চাই। নিজের ঢোল নিজে পিটাতে চাই না। আমার জাহির করার কিছু নেই।’
বিশ্বজুড়েই অস্থিরতা, অনিরাপত্তা। তাই নিজেকে কিছুটা ‘অনিরাপদ’ই মনে করেন দেব। অভিনয়জগতে মাত্র আট বছরের অভিজ্ঞতা তাঁর। এরই মধ্যে সংসদ সদস্য। দেব বলেন, ‘সবকিছু ঠিকঠাক সামলাতে পারব কি না, এটাই আমাকে ভাবাচ্ছে।’ পরীক্ষায় ১০০-তে ৪০-৮০ নম্বর পাওয়া সহজ। কঠিন হলো ৮৫ পাওয়া। ৮৫ থেকে ১০০ পাওয়া তো সবচেয়ে কষ্টসাধ্য। দেব বলেন, ‘এটাই আমার জন্য চ্যালেঞ্জ। দেব কত দিন টিকবে, সময়ই তা বলবে। কিন্তু সমালোচকদের ধন্যবাদ দিই, তাঁরাই আমাকে ভালো করার জন্য তাড়িত করছেন।’
বুনোহাঁস ছবিতে বাংলাদেশের নিম্নমধ্যবিত্ত পরিবারের ছেলে অমলের চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা নিয়েও কথা বলেন দেব। সূত্র: টাইমস অব ইন্ডিয়া