নিজের নামের পাশে স্বামীর নাম যোগ করলেন কিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিম কার্দাশিয়ান-কেনি ওয়েস্ট
কিম কার্দাশিয়ান-কেনি ওয়েস্ট

ইতালির ফ্লোরেন্সে ১৬ শতকের ‘ডি বেলভেডেরে’ দুর্গে রাজকীয় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে গত ২৪ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন মার্কিন মডেল, অভিনেত্রী ও টিভি ব্যক্তিত্ব কিম কার্দাশিয়ান এবং মার্কিন র‌্যাপ সংগীতশিল্পী কেনি ওয়েস্ট। বিয়ের পর নিজের নামের পাশে স্বামীর নাম জুড়ে দিয়েছেন কিম। এখন সোশ্যাল মিডিয়ায় কিম কার্দাশিয়ান ওয়েস্ট নাম ব্যবহার করছেন ৩৩ বছর বয়সী এ তারকা।

এত দিন টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিম কার্দাশিয়ান নামেই পরিচিত ছিলেন তিনি। কিন্তু বিয়ের পর কিম কার্দাশিয়ানের পরিবর্তে এখন কিম কার্দাশিয়ান ওয়েস্ট নামটি শোভা পাচ্ছে। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে পিপল ডটকম।

এদিকে বিয়ের পরপরই মধুচন্দ্রিমায় যায় কিম-কেনি দম্পতি। ১১ মাস বয়সী মেয়ে নর্থ ওয়েস্টকে তার নানি ক্রিস জেনারের কাছে রেখে আয়ারল্যান্ডে স্বামীর সঙ্গে চমত্কার সময় কাটাচ্ছেন কিম। আয়ারল্যান্ড থেকে প্যারাগুয়ে যাওয়ারও পরিকল্পনা রয়েছে তাঁদের।