নিজের পছন্দের গানগুলো করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইতে আজ দুপুরে স্টুডিও থেকে সরাসরি প্রচারিত হবে গানের অনুষ্ঠান ওয়ালটন ঘরে ঘরে গানের উৎসব। প্রযোজনা করছেন অনন্যা রুমা। অনুষ্ঠানের আজকের শিল্পী আঁখি আলমগীর। কথা হলো তাঁর সঙ্গে।আজকের অনুষ্ঠানে কোন গানগুলো করবেন?নিজের গানগুলোই করব। আমার তো অনেক অ্যালবাম বেরিয়েছে। এসব অ্যালবামের কিছু গান খুব জনপ্রিয় হয়েছে—এগুলোই বেশি গাওয়া হয়। কিন্তু অনেক ভালো গান রয়েছে, যা আমার নিজেরও খুব পছন্দ—সেগুলো তেমন গাওয়া হয় না। আজ তেমনি কিছু গান গাওয়ার ইচ্ছা আছে। আশা করছি, শ্রোতাদের তা ভালো লাগবে।আপনার নতুন অ্যালবামের খবর কী?সম্প্রতি ডুবা ডুবা, নাচের তালে মন ডুবা শিরোনামে আমার একটি নতুন গানের মিউজিক ভিডিও তৈরি হয়েছে। এখানে আমার সঙ্গে মডেল হয়েছেন ফেরদৌস। মাস খানেক আগে ব্যয়বহুল মিউজিক ভিডিওটি ইউটিউবে দেওয়া হয়েছে। এ ছাড়া এবার কলকাতার বিশ্বরূপ ঘোষ দস্তিদারের লেখা ও সুর করা চারটি গান করে এসেছি। আমি যে ধরনের গান করি, এগুলো তা থেকে একেবারেই আলাদা। আমার নতুন অ্যালবামে এই গানগুলো থাকবে। গান ছাড়া আর কিছু করছেন?সামনে উপস্থাপনা করব। অনুষ্ঠানের নাম ভয়েস অব বাংলাদেশ। বড় আয়োজন। এখানে প্রধান বিচারক থাকবেন রুনা লায়লা। অন্য বিচারকেরা হলেন সুবীর নন্দী, মৌসুমী ও ইমন সাহা। চ্যানেল নাইনের অনুষ্ঠান। জুলাই মাস থেকে ধারণকাজ শুরু হবে। আপনি তো আগেও উপস্থাপনা করেছেন?সেগুলো কিন্তু করেছি শখের বশে। তাও আবার টুকটাক, বিশেষ দিন উপলক্ষে। এবার অনেক বড় দায়িত্ব। তাই আমিও কাজটি গুরুত্বের সঙ্গে নিয়েছি। কাউকে অনুসরণ করতে চাইছি না, পুরো কাজটা করব নিজের মতো।