নিজের প্রথম ছবি এখনো দেখেননি শাহরুখ খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাবা যায়, নিজের অভিনীত প্রথম ছবি এখনো দেখেননি বলিউডের সুপারস্টার শাহরুখ খান! টুইট করে অকপটে সে কথা বলেছেন তিনি। ২২ বছর আগে শাহরুখ খান অভিনীত প্রথম ছবি দিওয়ানা মুক্তি পেয়েছিল ।
দিব্যা ভারতী ও ঋষি কাপুর অভিনীত ওই ছবির পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। শাহরুখ খান টুইট করে বলেছেন, ‘এখন পর্যন্ত দিওয়ানা দেখিনি। আমার একটা বদ্ধমূল ধারণা রয়েছে, আমি প্রথম এবং শেষ অভিনীত ছবি দেখতে চাই না। ওগুলো বইয়ের শেষ পাতার মতো। আসল গল্পটা তো থাকে মাঝে।’