নিজের প্রযোজনা প্রতিষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের অনেকেই প্রযোজনা প্রতিষ্ঠান গড়েছেন। এবার প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন গোলাম রাব্বানী বিপ্লব। নাম ‘ইন্টারকাট ফিল্মস’। কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পাওয়া নির্মাতা বিপ্লব জানান, এ প্রতিষ্ঠান থেকে তিনি নিজের পরবর্তী ছবির কাজ করবেন। ছবির নাম টিউন অব সাইল্যান্স।প্রযোজনা প্রতিষ্ঠান গড়ার কারণ প্রসঙ্গে বিপ্লব বললেন, ‘আমরা যাঁরা স্বাধীন চলচ্চিত্র তৈরি করি, তাঁরা সব সময় প্রযোজক পাই না। বাণিজ্যিক ছবির ব্যাপারে প্রযোজকদের যতটা আগ্রহ, স্বাধীন ধারার চলচ্চিত্রের ব্যাপারে কিন্তু ততটা দেখি না। এসব কারণে এবার নিজেই প্রযোজনা প্রতিষ্ঠান গড়েছি।’