নিজের প্রামাণ্যচিত্রের পরিচালনায় বিওন্সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গায়িকা ও অভিনেত্রী হিসেবে ইতিমধ্যেই খ্যাতি পেয়েছেন বিওন্সি নোলস। এবারে নতুন পরিচয়ে পরিচিত হতে যাচ্ছেন মার্কিন এই সংগীতশিল্পী। সম্প্রতি বিওন্সি প্রামাণ্যচিত্রনির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন, তা-ও আবার নিজেকে নিয়ে প্রামাণ্যচিত্র!নাম চূড়ান্ত না হওয়া প্রামাণ্যচিত্রটিতে অভিনয়ের পাশাপাশি এর প্রযোজক ও পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন ৩০ বছর বয়সী এ পপগায়িকা। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক। প্রামাণ্যচিত্রটিতে বিওন্সির পেশাজীবনের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা জানা-অজানা তথ্য তুলে ধরা হবে। এতে ঠঁাই পাবে বিওন্সির বিভিন্ন কনসার্টের ফুটেজ ও একাধিক সাক্ষাত্কার।উলে্লখ্য, বিওন্সিকে নিয়ে এর আগে ২০১১ সালে `বিওন্সি: ইয়ার অব ৪' প্রামাণ্যচিত্র প্রচার করেছিল এমটিভি।