নিজের প্রয়োজনে অনেক কাজ করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক চৌধুরী ভিলা। লিখেছেন মশিউল আলম, পরিচালনা করছেন হিমেল আশরাফ। নাটকটিতে অভিনয় করছেন মিশু সাব্বির। কথা হলো তাঁর সঙ্গে।‘চৌধুরী ভিলা’ নাটকে আপনার সহশিল্পী ছিলেন নাফিজা। তিনি অনেক দিন হলো দেশের বাইরে। হ্যাঁ, এখন নাটকটিতে আমার সঙ্গে কাজ করছেন ভাবনা। ইদানীং অপর্ণার সঙ্গেও আমার একটি সম্পর্ক তৈরি করছেন নাট্যকার। গোড়ায় গল্পটি ছিল পরিবারের সবাইকে নিয়ে। এখন সব কটি চরিত্র আলাদাভাবে তুলে ধরা হচ্ছে। ব্যক্তিগত জীবনে আপনি প্রেম করছেন?কেন, বলুন তো!কারণ, সব নাটকেই আপনাকে চুটিয়ে প্রেম করতে দেখা যায়।পুরো ব্যাপারটিই নির্ভর করে নাট্যকার আর পরিচালকের ওপর। তবে চরিত্রগুলোতে কাজ করতে গিয়ে মাঝে মাঝে আমার নিজের মনে নানা প্রশ্ন তৈরি হয়। নাটকগুলোর গল্প তো জীবনের বাইরে নয়, চারপাশ থেকেই নেওয়া। আগে বড়দের মাঝে যে অটুট সম্পর্ক দেখেছি, এখন কিন্তু তা ঠুনকো হয়ে গেছে। সম্পর্কের মাঝে যে মূল্যবোধগুলো ছিল, তা কি হারিয়ে যাচ্ছে?আপনি অনেক ধারাবাহিকে অভিনয় করছেন। তার মধ্যে কিছু তেমন মানসম্মত নয়।একসময় নিজের অবস্থান তৈরি আর পাশাপাশি আর্থিক একটা ব্যাপারও ছিল। তখন নিজের প্রয়োজনে অনেক কাজ করেছি। এখন চিত্রটা পাল্টেছে। কাজ করছি খুব বেছে বেছে। এখন বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে রেদওয়ান রনির রেডিও চকলেট, মাসুদ সেজানের লংমার্চ, রায়হান খানের অচেনা প্রতিবিম্ব।